দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত সিএনজি চালক মাহবুব আলম (৩২) তিনদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
রোববার (২৯মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (৩০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একই এলাকার সরাফত আলীর ছেলে নুর মোহাম্মদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মাহবুব আলমের। এরই জেরে গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহবুবকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা মো. রায়হান জানান, জমি বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে।
এদিকে পটিয়া থানা পুলিশ জানায়, ঘটনার দিনই একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। আহত মাহবুব আলমের মৃত্যু হওয়ায় মামলাটি এখন দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলায় রূপান্তর করে আদালতে পাঠানো হয়েছে।
জে আই